সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় দায়িত্ব পালন করেছিলেন। ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

রাজধানী থেকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাতে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

ডিবিপ্রধান বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের তোলা হবে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পরে ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর গুরুতর অভিযোগের ভিত্তিতে মো. জাহাঙ্গীর আলম বুলবুলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।

সম্পর্কিত নিউজ