{{ news.section.title }}
ওরশের প্রস্তুতিকালে মাজারে হামলা-ভাঙচুর, আহত ১০
নোয়াখালী সদরের কালাদরাফ ইউনিয়নে শাহসূফী আইয়ুব আলী দরবেশের মাজারে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ইসলাম প্রেমী তৌহিদী জনতার ব্যানারে একদল লোক এ হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে । এ সময় ওরশের প্যান্ডেলসহ পুরো মাজার ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহসূফী আইয়ুব আলী দরবেশের মাজারে বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী ৫৭তম ওরশ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছিল। একইদিন বিকেলে মাজারের পাশে সোলেমান মার্কেট এলাকায় তৌহিদী জনতার ব্যানারে ওয়াজ মাহফিল করার ঘোষণা দেয়া হয়। এ নিয়ে সকাল থেকে একটি পক্ষ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছিল। এক পর্যায়ে বিকেল তিনটার দিকে তৌহিদী জনতার ব্যানারে লোকজন লাঠিসোটা নিয়ে মাজারে হামলা করে ও ভাঙচুর চালায়।
এ সময় নারীসহ অন্তত ১০ জন মাজার ভক্ত আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সুধারাম থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তাদের সামনেই মাজার গুঁড়িয়ে দেয়া হয়।
এ ব্যাপারে সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে টহল দিচ্ছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।