{{ news.section.title }}
রিসোর্টে রাতভর মদপানই মৃত্যু হলো নুরুল আলমের
বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্টে অতিরিক্ত মদপানে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার মিরিঞ্জা এলাকার রয়েল হিল রিসোর্টে এ ঘটনা ।
নিহত নুরুল আলম (৩৩) লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড লাইনঝিরি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে তিনি।
স্থানীয়রা জানান, রয়েল হিল রিসোর্টটিতে প্রায়ই মদ ও জুয়ার আসর বসানো হয়। গত সোমবার সন্ধ্যার পর কয়েকজন বন্ধু মিলে মদের আসর বসান নুরুল। সেখানে অতিরিক্ত মদপানের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীকালে তাকে চিকিৎসার জন্য লামা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক লামা পৌর শ্রমিক দলের এক নেতা বলেন, অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম। যদিও সেখানে দীর্ঘ সময় রেখে দেওয়া হয় তাকে। আজ ভোরের দিকে প্রথমে লামা হাসপাতালে ভর্তি করানোর পর পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে ধারণা করছেন তিনি।
যদিও হোটেলটির মালিক মো. রাসেল এরই মধ্যে বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, নুরুল আলম হোটেলে নয় বরং নিজের ঘরে অসুস্থ হয়েছেন।
লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুলেমান আহম্মেদ জানান, ভোর ৫টা ২০ মিনিটে নুরুল আলম নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করান তার বন্ধুরা। তার শরীর থেকে মদের ঘ্রাণ পান চিকিৎসক। যদিও হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, হোটেলটির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে অইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।