{{ news.section.title }}
মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু
ভোলার বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। ওই ইমামের নাম বেলাল (৩০)। নিহত বেলাল ওই গ্রামের মো. শাহে আলম চৌকিদারের ছেলে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের চর গাজী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান
তিনি হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদের ইমাম ও আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার সদ্য নির্মাণ করা ভবনের দেওয়ালে মোটর দিয়ে পানি দেয়ার সময়। মোটরের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে