{{ news.section.title }}
বাবাকে নিয়ে কিছু আবেগঘন স্ট্যাটাস
বাবা-দুই অক্ষরের এই নাম উচ্চারিত হলেই সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবার অবদান সীমাহীন। বাবা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে।
অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারেন। আবার অনেকে তা উপলব্ধি করতে সক্ষম হন না। কঠিন মুহূর্তে বাবা আমাদের আগলে রাখেন। সন্তানের জন্য নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলারও তিনি দ্বিধা করেন না। বাহ্যিক দৃঢ়তার পেছনে বাবার হৃদয় নরম। সন্তানের বিপদে তিনি বর্মের মতো সামনে এসে দাঁড়ান।
বাবাকে নিয়ে কিছু আবেগঘন স্ট্যাটাস:
১। বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা।
২। ভালোবাসি না বললেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান, তিনিই বাবা।
৩। বাবারা হাসেন না, তারা পরিবারের মুখে হাসি ফোটান।
৪। বাবা আমাদের বটবৃক্ষের মতো, যিনি ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে রক্ষা করেন।
৫। আমরা যখন বাবার কাছে কিছু চাই, সেই চাওয়াটা পূরণ করতে তিনি দশজনের কাছে মাথা নিচু করতে দ্বিধা করেন না।
৬। সব প্রত্যাশা পূরণের অন্য নাম বাবা। একমাত্র বাবা সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে যান।
৭। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলায় না।
৮। বাবা মানে শত শাসনের মাঝেও এক নিবিড় ভালোবাসা।
৯। পিতার গুরুত্ব বোঝা যায় সেই সন্তানের কাছে, যিনি কখনো পিতার ভালোবাসা পাননি।
১০। বিশ্বের সবচেয়ে অসম্ভব দুটি কাজ হলো মায়ের মমতা এবং বাবার দক্ষতা খুঁজে পাওয়া।
১১। একজন বাবা যতই রেগে থাকুন না কেন, তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন।
১২। বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায়, কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না।
১৩। আপনি পাল্টাতে পারেন, কিন্তু বাবার ভালোবাসা কখনো পাল্টাবে না।
একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান, তার হিসাব কেউ দিতে পারবে না। বাবাকে ভালোবাসুন। আজ হয়তো তার শক্তি আছে, আপনাকে আগলে রাখছেন। কিন্তু তার দুঃসময়ে আমাদের উচিত তাঁর পাশে থাকা এবং সেবা করা। কারণ স্বার্থ ছাড়া যে আমাদের ভালোবাসেন, তিনি হলেন বাবা।