জেনে নিন ফিটকিরির দারুণ ৭টি ব্যবহার

জেনে নিন ফিটকিরির দারুণ ৭টি ব্যবহার
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

ফিটকিরির অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ পানিকে বিশুদ্ধ করতে সহায়তা করে। পানিতে ফিটকিরি ব্যবহার করলে ক্ষতিকর জীবাণু নষ্ট হয়। তবে পানি বিশুদ্ধ করার পাশাপাশি দৈনন্দিন জীবনে আরও নানা কাজে ফিটকিরি ব্যবহার করা যায়। চলুন জেনে নেওয়া যাক ফিটকিরির কিছু কার্যকর ব্যবহার।

১. ফ্রিজে দুর্গন্ধ হলে একটি পাত্রে ফিটকিরি গুঁড়ো করে রেখে দিলে দুর্গন্ধ অনেকটাই কমে যায় এবং খাবার সতেজ থাকে।

২. ঘামের দুর্গন্ধ দূর করতে ফিটকিরির গুঁড়ো পানির সঙ্গে মিশিয়ে বাহুমূল ধুয়ে নিতে পারেন। এতে দুর্গন্ধ কমে যায়।

৩. রান্নাঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে গরম পানিতে ফিটকিরির একটি টুকরা মিশিয়ে সেই পানি দিয়ে রান্নাঘর পরিষ্কার করলে ঝকঝকে ভাব আসে।

৪. ব্রণ দূর করতে এক চা চামচ মুলতানি মাটি, দুই চা চামচ ডিমের সাদা অংশ এবং এক চা চামচ ফিটকিরির গুঁড়ো মিশিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেললে উপকার পাওয়া যায়।

৫. গোলাপজলে ফিটকিরি মিশিয়ে ত্বকে লাগালে দাগ হালকা হতে সাহায্য করে।

৬. মুখের দুর্গন্ধ দূর করতে এক গ্লাস ফুটানো পানিতে এক চিমটি লবণ ও সামান্য ফিটকিরির গুঁড়ো মিশিয়ে ঠান্ডা করে কুলকুচি করলে ব্যাকটেরিয়া কমে যায়।

৭. ত্বকের বলিরেখা কমাতে ফিটকিরি পানিতে ভিজিয়ে হালকা করে মুখে ঘষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

সঠিকভাবে ব্যবহার করলে ফিটকিরি দৈনন্দিন স্বাস্থ্য ও পরিচর্যায় বেশ উপকারী হতে পারে।


সম্পর্কিত নিউজ