‘মাতৃভূমি হার্ট কেয়ার’ ও ‘মাতৃভূমি ট্যুরসের’ এমডি হলেন জহিরুল

মাতৃভূমি গ্রুপের ছয়টি কোম্পানি স্বাস্থ্যসেবা, পর্যটন, রিয়েল এস্টেট, আতিথেয়তা, উৎপাদন ও বিনিয়োগ খাতে কার্যক্রম চালাচ্ছে।

‘মাতৃভূমি হার্ট কেয়ার’ ও ‘মাতৃভূমি ট্যুরসের’ এমডি হলেন জহিরুল
ছবির ক্যাপশান, মোহাম্মদ জহিরুল ইসলাম | ছবি: ফেসবুক
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

‘মাতৃভূমি হার্ট কেয়ার’ ও ‘মাতৃভূমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। বর্তমানে তিনি মাতৃভূমি গ্রুপের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাতৃভূমি গ্রুপ জানিয়েছে, স্বাস্থ্যসেবা, পর্যটন, রিয়েল এস্টেট, আতিথেয়তা, উৎপাদন ও বিনিয়োগ খাতে তারা শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে গ্রুপটির অধীনে ছয়টি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানগুলো হলো মাতৃভূমি হার্ট কেয়ার, মাতৃভূমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড, মাতৃভূমি হোল্ডিংস লিমিটেড, বাংলাদেশ লাক্সারি হ্যান্ডিক্রাফটস লিমিটেড, মাতৃভূমি সিটি এবং মাতৃভূমি গ্র্যান্ড রিসোর্ট অ্যান্ড হোটেল।


সম্পর্কিত নিউজ