জুলাই উদযাপনঃ বাতিল ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি

জুলাই উদযাপনঃ বাতিল ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত 'ইন্টারনেট ব্ল্যাকআউট' কর্মসূচি বাতিল করা হয়েছ বলে নিশ্চিত করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

গত ২৪ জুন ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ নামে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য কর্মসূচির ঘোষণা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এই কর্মসূচির মধ্যে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে ১৮ জুলাই এক মিনিটের প্রতীকী ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।

নিজের ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে তাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। তিনি উল্লেখ করেন, "একটি মাত্র কর্মসূচি আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি।" তিনি বলেন তাদের অনেকেই মনে করেছিলেন ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ সম্ভবত খুব একটা ভালো ধারণা নয়।

প্রাথমিকভাবে দ্বিধা নিয়েই বিভিন্ন আলোচনার পর কর্মসূচিটি আবারও অন্তর্ভুক্ত করা হয়। ফারুকী বলেন, "বড় কোনো কর্মসূচি ও বড় একটি দল একসঙ্গে কাজ করলে মাঝে মধ্যে এমন কিছু ভুল চোখের আড়ালে থেকে যায়।" তবে এই বিষয়ে জনসাধারণের মতামতের জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংস্কৃতি উপদেষ্টা আরও জানিয়েছেন, "আপনাদের অবগতির জন্য জানাচ্ছি- আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার হচ্ছে। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।"

সম্পর্কিত নিউজ