আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে, রাজনৈতিক সরকার ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয়ঃ অর্থ উপদেষ্টা

আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে, রাজনৈতিক সরকার ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয়ঃ অর্থ উপদেষ্টা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজির ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক কমিটমেন্ট ও নির্বাচিত সরকার ছাড়া এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

 মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, "আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো এখন দেড় টাকা, দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে এবং আগে যারা ছিল, তারাও চাঁদাবাজির পেছনে আছে।"
তিনি জানান যে যারা চাঁদাবাজি করছে, তাদের অনেকেই আবার ব্যবসায়ী সংগঠনেরও সদস্য।

চাঁদাবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, "এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তী সরকার 'একে ধরো, ওকে ধরো' নীতিতে নেই।"

তবে দেশের এই দূরাবস্থার মধ্যেও আগামী জুনের মধ্যে দেশের মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নেমে আসবে বলে অর্থ উপদেষ্টা আশা ব্যক্ত করেন।

সম্পর্কিত নিউজ