পে স্কেল বাস্তবায়ন করবে পরবর্তী সরকারঃ অর্থ উপদেষ্টা

পে স্কেল বাস্তবায়ন করবে পরবর্তী সরকারঃ অর্থ উপদেষ্টা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, "পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তারপরই কমিশন দিতে হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।"

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, "গত ৮ বছরে এ বিষয়ে কিছু হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে এখানে বাজেটের বিষয়ও আছে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় নিতে হবে।"
 তিনি উল্লেখ করেন, "পরবর্তী সরকার পে কমিশন দেবে না কেন? এটা তো যৌক্তিক।"

অর্থাৎ, বর্তমান সরকার পে কমিশন বাস্তবায়নের জন্য প্রাথমিক কাঠামো প্রস্তুত করলেও চূড়ান্ত বাস্তবায়ন হবে পরবর্তী সরকারের অধীনে।

সম্পর্কিত নিউজ