হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমাদেরঃ মির্জা ফখরুল

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমাদেরঃ মির্জা ফখরুল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা কিছুটা অনিরাপদ বোধ করছেন। এ বিষয়ে তিনি স্পষ্ট আশ্বাস দিয়ে বলেন, ‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই-আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।’

রোববার রাতে ঠাকুরগাঁও-১ আসনের রহমানপুর ইউনিয়নে অবস্থিত রহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান-সব নাগরিকের অধিকার সমান। তিনি বলেন, কোনো ধর্ম বা সম্প্রদায়ের মানুষ যেন আতঙ্ক বা অনিশ্চয়তায় না থাকে, সে পরিবেশ তৈরি করা রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, ক্ষমতায় যে-ই থাকুক, দেশের প্রতিটি নাগরিকের জানমাল ও অধিকার রক্ষায় সমান দায়িত্ব পালন করতে হবে । কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে দেওয়া যাবে না।
 


সম্পর্কিত নিউজ