{{ news.section.title }}
পাটোয়ারীকে কেনো 'ডার্বি নাসির' ডাকা হয়! জানালেন তিনি নিজেই
- Author, জাগরণ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ঢাকা-৮ আসন সহ দেশের রাজনীতিতে বর্তমান সময়ের আলোচিত সমালোচিত একটি নাম নাসিরুদ্দিন পাটোয়ারী। সোশাল মিডিয়া খুললেই যেনো মির্জা আব্বাস ও নাসিরুদ্দিন পাটোয়ারীর বাকযুদ্ধ লেগেই আছে।মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলেন নাসিরুদ্দিন পাটোয়ারী, পক্ষান্তরে নাসিরুদ্দিন পাটোয়ারীকে ছাগল চোর বলেন মির্জা আব্বাসের সমর্থকগণ।
এছাড়াও নাসিরুদ্দিন পাটোয়ারীকে প্রায়ই ডার্বি নাসির বলতে শোনা যায়।এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীকে প্রতিপক্ষের লোকজন ‘ডার্বি নাসির’ নামে ডাকে। কেন এই নামে ডাকা হয়,এবার তার ব্যাখ্যা দিলেন নাসীরুদ্দিন পাটওয়ারী নিজেই। বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করেন তিনি, সেখানে তিনি এই ডার্বি নাসিরের ব্যাখ্যা তুলে ধরেন।প্রথমেই তিনি দাবী করেন তার রাজনৈতিক প্রতিপক্ষরাই মুলত চক্রান্ত করে ডার্বি নাসির শব্দ/নামটি ছড়িয়েছে।ভিডিওতে নাসীরুদ্দীন পাটোয়ারি আরোপল বলেন, আমাকে অনেকেই ডার্বি নাসির বলে। মূলত শব্দটা বলেছিল ছাত্রদল। ছাত্রদলের এক ভাই ডার্বির মধ্যে করে গাঁজা খাচ্ছিল, তো আমি তাকে বললাম এগুলো বন্ধ করতে পারেন না? এটা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়ে যায়। পরবর্তীতে আমি যখন রাজনীতি শুরু করি, তখন তারা ব্যাপক হারে এই শব্দটা প্রয়োগ করে এবং এটিকে পুরো বাংলাদেশের মধ্যে নিয়ে যায়।
নাসিরুদ্দিন পাটোয়ারীর প্রতিপক্ষ এবার বিএনপির হয়ে বার বার নির্বাচিত সাংসদ এবং দুইবারের মন্ত্রী।ঢাকা ৮ আসন এবার মুলত আলোচনায় আসে শহীদ শরীফ ওসমান হাদীর নির্বাচনী প্রচারণা থেকেই।হাদীর মৃত্যুর সময় এই আসনটি বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।তফসিল ঘোষণার পর থেকেই মির্জা আব্বাসের সাথে জামায়াত প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতা, এরপর ১১ দলীয় জোট গঠন হলে নাসিরুদ্দিন পাটোয়ারী প্রার্থী হওয়ার পর থেকেই শুরু হয় পাটোয়ারী আব্বাস বাকযুদ্ধ।