{{ news.section.title }}
প্রচারণার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণাকালে তার ব্যবহৃত একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তান এলাকায় এ ঘটনা ঘটে। পাটওয়ারীর নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, প্রচারণার সময় গাড়িটি রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা গাড়ির সাইড প্যানেল খুলে নিয়ে যায়।
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারী টয়োটা নোয়া স্কয়ার মডেলের একটি মাইক্রোবাস ব্যবহার করছিলেন।