{{ news.section.title }}
ঠাকুরগাঁওয়ে যেসকল কাজ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান
- Author, জাগরণ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
দীর্ঘ দুই দশক পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভার অংশ হিসেবে উত্তরবঙ্গের তিনটি জেলায় আজ সফর করছেন তারেক রহমান। সকাল ১১ টায় ঠাকুরগাঁওয়ে পৌঁছে জনসভায় যোগ দেন তারেক রহমান।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও পঞ্চগড় জেলার বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও দুই জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়েই জনসভা মঞ্চায়ন করেন তারেক রহমান।
কাণায় কাণায় পরিপূর্ণ জনসভায় তারেক রহমান বিএনপির পক্ষে ভোট চেয়েছেন এবং ঠাকুরগাঁও জেলার জনগণকে দিয়েছেন একাধিক প্রতিশ্রুতি।তারেক রহমান বলেন,ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকায় কর্মসংসংস্থান বাড়াতে কৃষি শিল্প গড়তে চায় বিএনপি।এই এলাকার বেকার যুব সমাজকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই। যাতে তরুণরা এলাকায় বা বিদেশে কর্মসংস্থান করতে পারে।তিনি আরো বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলেই সর্বপ্রথম ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে।নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ঋণ মওকুফ ও নতুন করে কৃষি লোনের দেওয়ার বিষয়েও তিনি মন্তব্য করেন।
ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে একটি দাবীর তালিকা দেওয়া হলে তিনি সেটির প্রক্ষিপ্তে জানান, ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকার চিনিকল ও রেশম কম চালু করার কথা জানান।ঠাকুরগাঁওয়ে একটি ক্যাডেট কলেজ চালুর দাবিটিও পুরণ করার চেষ্টা করবেন বলে তিনি জানান।কৃষকদের চাহিদা অনুযায়ী হিমাগার তৈরি করা,ঠাকুরগাঁওয়ে একটি আইটি পার্ক তৈরি করার কথা জানান তারেক রহমান।বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁওয়ে হেলথ কেয়ারার সুযোগটি চালু করা হবে এবং ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।এলাকায় শিক্ষার প্রশার ঘটাতে ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে বিএনপি সরকার। আগেও আমাকে আপনারা পেয়েছেন, ভবিষ্যতেও আমাকে পাবেন মন্তব্য করে বক্তব্য শেষ করেন তারেক রহমান।ঠাকুরগাঁওয়ে জনসভা শেষ করে নীলফামারী ও দিনাজপুরের জনসভায় যোগ দিবেন তিনি