{{ news.section.title }}
নির্বাচন থেকে সরে দাড়ালেন গণ অধিকার পরিষদের নুর!
- Author, জাগরণ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
দরজায় কড়া নাড়ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। গতো ১ দশকে ভোটহীন দেশে আবারো ভোটের আমেজ, পলকে পলকে ঘটছে নানান ঘটনা। প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা থাকছেন আলোচনায়। এবার আলোচনায় আসলে গণ অধিকার পরিষদের নেতা নুর।গণ অধিকার পরিষদ মৌলভীবাজার-১ আসনে দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছিলেন মো: আব্দুন নুর।
তফসিল ঘোষণা,প্রার্থীতা বৈধতা থেকে শুরু করে প্রচারণা পর্যন্ত চালিয়ে গেলেও আকস্মিকভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী আসনে লড়ছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদকে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নেন।একই আসনে বিএনপি মনোনিত প্রার্থীকে নিয়ে সংবাদ সম্মেলনে নুর বলেন প্রার্থীতা প্রত্যাহারের পেছনে জীবনের নিরাপত্তার বিষয়টিও সামনে এনেছেন আব্দুন নুর।
তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের নির্বাচনের সময় কেন্দ্র দখলকারী এক প্রভাবশালী ব্যক্তি ও তাঁর সহযোগীরা তাঁকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। এমনকি তাঁর বসতবাড়ির কেন্দ্র ছিনিয়ে নেওয়ার প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে তাকে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগ পর্যন্ত নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালান তিনি। সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষ পরিবর্তনের যে ডাক দিয়েছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।