ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন যে ৪ উপায়ে

ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন যে ৪ উপায়ে
  • Author, জাগরণ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

সপ্তাহ ঘুরলেই দেশে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশব্যাপী চলছে ভোটের আমেজ।দেশের ১০ কোটি ভোটার গতো ৩ টি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারলেও এবার সবার ভোটদানের সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোট প্রদান সহজ করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য ৪টি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। ভোটারদের জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন। শনিবার ৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো:রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। 

এই বিষয়ে তিনি আরো জানান, Smart Election Management BD অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল এ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এই এ্যাপসের মাধ্যমে ভোট কেন্দ্রের অবস্থান, ছবি, দূরত্ব, জিও লোকেশন, ম্যাপ, ভোটার নাম্বার, ভোটার সিরিয়াল, প্রার্থী সংখ্যা, প্রার্থীদের যাবতীয় তথ্য দেখা যাবে।

এছাড়াও ভোটাররা ১০৫ নম্বরে কল করে ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।১০৫ নম্বরে কল করে পারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে এবং এতে কোনো খরচ লাগবে না।

এসএমএসের মাধ্যমেও জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য।এজন্য মোবাইল অপশনে যেয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।ফিরতি এসএমএসে ভোট কেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেওয়া হবে।

এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট ecs.gov.bd ব্যবহার করে ভোট কেন্দ্রের তথ্য জানা যাবে।ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেন্যুতে ক্লিক করতে হবে। এখানে দুটি উপায়ে তথ্য পাওয়া যাবে। নির্বাচনী এলাকা ও উপজেলা সিলেক্ট করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। এনআইডি ও জন্ম তারিখ দিয়ে ব্যক্তিগত ভোটার নম্বর ও কেন্দ্র খোঁজা যাবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 


 


সম্পর্কিত নিউজ