প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান
  • Author, জাগরণ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয় পাবে, কে সরকার গঠন করবে, কোন দল কতো শতাংশ ভোট পাবে, কোন আসনে কে এগিয়ে এখন দেশজুড়ে আলোচনা মুলত এই বিষয়গুলো।ভোটের পূর্বে দেশের প্রধান আলোচনার বিষয়বস্তু বরাবর এগুলোই থাকে।নির্বাচনের এক সপ্তাহ আগে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সোচ্চার একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে।জরিপের ফলাফল অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান।

প্রতিষ্ঠানটি মূলত রাজধানীর চারটি আসন নিয়ে জরিপ করেছে। এরমধ্যে রয়েছে ঢাকা-১১, ১৩, ১৫ এবং ১৭ আসন। উত্তরদাতার তথ্য সংগ্রহ করা হয়েছে মোট ২২৪১ জনের। উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতির কারণে এই এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বাছাই করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের বয়স, লিঙ্গ, শিক্ষা, মাসিক আয় এবং ধর্মীয় পরিচয়ের মতো জনতাত্ত্বিক তথ্যের পাশাপাশি বিশ্লেষণ করা হয়েছে তাদের ভোটদানের ইচ্ছাও।

সংসদীয় আসন জরিপ অনুযায়ী ঢাকা ১৭ তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে আসন থেকে নির্বাচন করছেন এই আসনে সর্বোচ্চ ৩৫% শতাংশ ভোটার বিএনপিকে ভোটদানে আগ্রহী। দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা.এস এম খালিদুজ্জামান। ৩২% ভোটার জামায়াত প্রার্থীকে ভোটদানে ইচ্ছাপোষণ করেছেন। জরিপ থেকে প্রাপ্ত ফলাফল বলছে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৬.৪% মনে করেন বিএনপি জোট জিতবে এবং ২৭.৪% মনে করেন জামায়াত জোট জয়ী হবে।

জরিপে উল্লেখিত প্রশ্ন,  এই বছর কে প্রধানমন্ত্রী হবেন বলে আপনি মনে করেন?' এই প্রশ্নের উত্তর দেন ভোটাররা। তাদের মধ্যে সর্বোচ্চ ৪২.১% মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ৩৪.৯% ভোটার। প্রধানমন্ত্রী কে হবেন এই জরিপে অংশগ্রহণ কারী ৪২.৪% পুরুষ এবং ৪১.৭% নারী ভোটার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। অপরদিকে আরেক প্রধানমন্ত্রী প্রার্থী জামায়াত আমীরকে ৩৪.৩% পুরুষ এবং ৩৫.৫% নারী ভোটার পছন্দ তালিকায় রেখেছেন। 


সম্পর্কিত নিউজ