জামায়াতে ইসলামীর নির্বাচনি ওয়েবসাইট উদ্বোধন

জামায়াতে ইসলামীর নির্বাচনি ওয়েবসাইট উদ্বোধন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজস্ব নির্বাচনি ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভোটের মাত্র তিন দিন আগে দলটির পক্ষ থেকে এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধনের তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ভোটারদের কাছে সহজভাবে উপস্থাপনের লক্ষ্যে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার, প্রার্থী পরিচিতি, ১১ দলীয় জোটের অন্তর্ভুক্ত শরিক দলগুলোর সংক্ষিপ্ত তথ্য এবং তাদের মনোনীত প্রার্থীদের বিস্তারিত বিবরণ সংযোজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রচারণামূলক উপকরণ, ক্যাম্পেইন কিট এবং নির্বাচনি কর্মসূচি সম্পর্কিত তথ্যও সেখানে পাওয়া যাবে।

ওয়েবসাইটটিতে রয়েছে ছবি ও ভিডিওভিত্তিক আলাদা গ্যালারি, যেখানে বিভিন্ন প্রচার কার্যক্রম ও দলীয় উদ্যোগের চিত্র তুলে ধরা হয়েছে। সাধারণ ভোটারদের কথা বিবেচনায় রেখে প্ল্যাটফর্মটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রস্তুত করা হয়েছে, যাতে দেশি ও বিদেশি দর্শনার্থীরাও তথ্য জানতে পারেন।

আকর্ষণীয় নকশায় নির্মিত এই নির্বাচনি ওয়েবসাইটের ঠিকানা হলো https://cholobangladesh.net/। ‘চলো একসঙ্গে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে তৈরি ওয়েবসাইটটিতে ভোটারদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সমর্থন জানাতে উৎসাহিত করা হয়েছে।

দলীয় নেতাদের মতে, এই অনলাইন উদ্যোগ নির্বাচনি বার্তা দ্রুত ছড়িয়ে দিতে এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।


সম্পর্কিত নিউজ