ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে তারেক রহমানের মন্তব্য

ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে তারেক রহমানের মন্তব্য
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণকে কনভেন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে কনভেন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যেটা ইঞ্জিনিয়ারিং হয়েছিল সেটা হলো - জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ, সেটাতে আমরা সফল হয়েছি। যে কোনো ভালো কাজ, যে কোনো গোল এচিভ করতে হলে কষ্ট করতে হয়। এটা ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর।’

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, জামায়াতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিয়েছে। প্রতিটি রাজনৈতিক দলকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ‘এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।’

তিনি বলেন, ‘আমি দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।’

তারেক রহমান আরও বলেন, ‘আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকবো।’
 


সম্পর্কিত নিউজ