জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুনভাবে স্থান পেলেন যারা

জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুনভাবে স্থান পেলেন যারা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সদ্য নির্বাচন শেষ হওয়ার পরে পরেই আরো একটি নির্বাচনে অংশগ্রহণ করল জামায়াতে ইসলামী। ২০২৬-২০২৮ কার্যকালে জন্য জামায়াতে ইসলামীর

নতুন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এসব পদে নতুন নেতৃত্ব নির্বাচন এবং সংশ্লিষ্টদের শপথ অনুষ্ঠিত হয়।
নতুন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এসব পদে নতুন নেতৃত্ব নির্বাচন এবং সংশ্লিষ্টদের শপথ অনুষ্ঠিত হয়।

কমিটির চারজন নায়েবে আমির হলেন— এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম। সাত জন সহকারী সেক্রেটারি জেনারেল হলেন— মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা হলেন— এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এ. টি .এম. মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) এবং ড. মোহাম্মাদ রেজাউল করিম। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে এবার ২১ জন নারী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরায় নারী সদস্য রয়েছেন ১৭ জন। ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্যরা হলেন— প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছুম, কমিশনার অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার

সারা দেশের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ১৪টি অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মাওলানা আবদুল হালিম (রংপুর-দিনাজপুর), এটিএম আজহারুল ইসলাম (বগুড়া), মাওলানা রফিকুল ইসলাম খান (রাজশাহী), মোবারক হোসাইন (কুষ্টিয়া-যশোর), অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (খুলনা), অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল (বরিশাল), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন (ময়মনসিংহ), মিয়া গোলাম পরওয়ার (ঢাকা মহানগর), সাইফুল আলম খান মিলন (ঢাকা উত্তর), আবদুর রব (ঢাকা দক্ষিণ), ড. হামিদুর রহমান আযাদ (ফরিদপুর), অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (সিলেট), মাওলানা এটিএম মাছুম (কুমিল্লা-নোয়াখালী) এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান (চট্টগ্রাম)।

 


সম্পর্কিত নিউজ