{{ news.section.title }}
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে যে পদ পেলেন ডাকসু ভিপি জিএস
প্রায় দেড়মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করল বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। গতোকাল মঙ্গলবার শিবিরের চলতি বছরের পূর্ণাঙ্গ সেটআপ(কমিটি) প্রকাশ করে ছাত্রসংগঠনটি। গত ২৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ছাত্রশিবিরের সদস্যরা। সেখানে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতি হিসেবে দায়িত্ব পান নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে সিবগাতুলাহ সিবগা। গতোকাল প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে ডাকসু ভিপি সাদিক কায়েম ও ডাকসুর সাধারণ সম্পাদক এসএম ফরহাদ পদ পেয়েছেন। আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাদিক কায়েম। প্রচার সম্পাদক হয়েছেন এসএম ফরহাদ।
এছাড়াও কমিটিতে আরো আছেন সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক হয়েছেন মু'তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে রেজাউল করিম শাকিল, ছাত্রঅধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব এবং সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসুর) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।