মারা গেলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি

মারা গেলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি

দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খাঁনের কারাগারে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা কারাগারে বন্দি ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়,৷ শফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, আটক হওয়ার আগে থেকেই তিনি জটিল রোগে ভুগছিলেন। গতোকাল বিকালে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। বরিশাল হাসপাতালে বিকাল ৪টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

পটুয়াখালী জেলা কারাগারের চিকিৎসক মো. জিয়া বলেন, “শফিকুল ইসলাম খাঁন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে পুনরায় পটুয়াখালী কারাগারে আনা হয়। তার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল। শুক্রবার বিকালে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”

২০২৫ সালের ১১ই আগস্ট একটি রাজনৈতিক মামলায় আটক হয়ে কারাগারে বন্দি ছিলেন শফিকুল ইসলাম। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান কারা কর্তৃপক্ষ।


সম্পর্কিত নিউজ