{{ news.section.title }}
কেনো মির্জা আব্বাসের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ?
গতোকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর ঘটনাকে কেন্দ্র করে আজ ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যেখানে একজন শিশুকে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করেন 'মির্জা আব্বাস কী?' উত্তরে এই শিশুটি বলে করে 'মির্জা আব্বাস চাঁদাবাজ'। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যেই এ বিষয়ে দুঃখ প্রকাশ করলেন এনসিপির এই নেতা।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ১১ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ বিষয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশের পাশাপাশি ভিডিওটি নির্বাচনকালীন এমনটিও উল্লেখ করেন। হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো,
"সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। উল্লেখ্য, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনভাবেই উচিত হয়নি।ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা।
আমার কাজের জন্য আমি আবারো দুঃখপ্রকাশ করছি।"