রাশেদ খানের বিএনপি থেকে ফিরে আসা নিয়ে যা বললেন নুর

রাশেদ খানের বিএনপি থেকে ফিরে আসা নিয়ে যা বললেন নুর
ছবির ক্যাপশান, নুরুল হক নুর-রাশেদ খান। ফাইল ছবি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খানের বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, রাশেদ খান যদি আবার গণঅধিকার পরিষদে ফিরে আসতে চান, তাহলে দল তার প্রতি স্বাগত জানাবে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনায় তিনি রাশেদ খানের রাজনৈতিক উত্থান এবং গণঅধিকার পরিষদের ভূমিকার কথাও তুলে ধরেন।

নুরুল হক নুর বলেন, ‘রাশেদ খান যদি গণঅধিকার পরিষদে আসতে চায় আমরা ওয়েলকাম করব। কারণ রাশেদ খান আজকে যে জায়গায় এসেছে, তার পেছনে গণঅধিকার পরিষদের অনেক শ্রম রয়েছে। এক ব্যক্তিকে তৈরি করতে সংগঠনের কর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়।’

তিনি বলেন, ‘আজকে সে জাতীয় পর্যায়ে পরিচিত, মিডিয়ায় পরিচিত। কিন্তু এই পরিচিতির পেছনে গণঅধিকার পরিষদের অনেক নেতাকর্মীর অবদান রয়েছে। বাংলাদেশের কঠিন সময়ে গণঅধিকার পরিষদের অল্প কিছু ছেলেমেয়ে যে ত্যাগ স্বীকার করেছে, সে ধরনের স্যাক্রিফাইস খুব কম সংগঠন করেছে।’

রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে তিনি আরও ব্যাখ্যা দেন যে, রাশেদ খান গত নির্বাচনে বিএনপির প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দলীয় আলোচনার ভিত্তিতেই।

নুরুল হক নুর আরও বলেন, ‘রাশেদ খান গত নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, যা দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছিল। সে সময় বিএনপির সঙ্গে জোটের সমীকরণ বিবেচনায় তাকে ওই প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

তিনি বলেন, ‘রাশেদ খান ধানের শীষ নিয়ে নির্বাচন করায় দলীয় নিয়ম অনুযায়ী তাকে বিএনপির সদস্যপদ নিয়ে নির্বাচন করতে হয়েছিল। সে কারণে আমাদের দলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সিনিয়র নেতা হাসান মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

সংসদের পরিবেশ নিয়ে নিজের অবস্থানও তুলে ধরেন নুর। তিনি গঠনমূলক আলোচনার ওপর গুরুত্বারোপ করেন এবং অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলার আহ্বান জানান।

এ সময় নুরুল হক নুর বলেন, ‘সংসদে অযথা ঝগড়া-বিবাদ নয়, বরং গঠনমূলক আলোচনা হওয়া উচিত। অনেক দেশের সংসদে চেয়ার ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কি সেই খারাপ উদাহরণ অনুসরণ করব?।’


সম্পর্কিত নিউজ