{{ news.section.title }}
সরকারের পারফরম্যান্স খারাপ হলে সমালোচনা ঠেকাতে ভয় দেখায়: মির্জা গালিব
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মির্জা গালিব বলেছেন, কেউ (সরকার) যখন নিজেই জানে, তার পারফরম্যান্স দিনকে দিন খারাপ হবে; তখন সে আগে ভাগেই প্লান করতে থাকে কিভাবে মানুষকে ভয় দেখায়ে সমালোচনা করা থেকে বিরত রাখা যায়।
রবিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে মির্জা গালিব বলেন, কোনো সরকার যখন ভালভাবে দেশ পরিচালনা করতে পারে, তখন কে কোথায় তার কি সমালোচনা করল, সেটা নিয়া তার উদ্বিগ্ন হতে হয় না। কনফিডেন্সের সাথে ইগনোর করতে পারে।
তিনি আরও বলেন, কেউ যখন নিজেই জানে, তার পারফরম্যান্স দিনকে দিন খারাপ হবে; তখন সে আগে ভাগেই প্লান করতে থাকে কিভাবে মানুষকে ভয় দেখায়ে সমালোচনা করা থেকে বিরত রাখা যায়।