{{ news.section.title }}
মাথা ব্যথা দূর করার দোয়া
- Author, জাগরণ নিউজ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
মাথা ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি অতিপরিচিত রোগ। মাথা ব্যথার কারণে অনেক সময় মানুষ স্বাভাবিক কাজকর্মও করতে পারে না। সুস্থ, সুন্দর ও আরামদায়ক জীবনযাপনের জন্য মাথা ব্যথাসহ সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা জরুরি।
মাইগ্রেনসহ বিভিন্ন কারণে যারা মাথা ব্যথায় আক্রান্ত হন, তাদের জন্য এই ব্যথা থেকে মুক্তি পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কুরআনুল কারিমে মাথা ব্যথা থেকে আরোগ্য লাভের জন্য একটি দোয়ার উল্লেখ রয়েছে..
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
উচ্চারণ : লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন।
(সুরা ওয়াকিয়া, আয়াত ১৯)
মাথা ব্যথার দোয়া যেভাবে পড়বেন
যখন কারো মাথা ব্যথা হয়, তখন তার উচিত ডান হাত দিয়ে মাথার ব্যথার স্থানে চেঁপে ধরে তিন বার এ আয়াতটি পড়া।
এ ছাড়া হাদিসে মাথা ব্যথাসহ শরীরের যেকোনো ব্যথা নিরাময়ের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলা হয়েছে। এ বিষয়ে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে স্থানে ব্যথা হচ্ছে সেখানে হাত রেখে তিন বার বিসমিল্লাহ বলবে। এরপর সাত বার এ দোয়া পড়বে..
আউজু বিকুদরাতিহি মিন শাররি মা তুআনি ওয়া তাজিদু ওয়া তুহাজিরু (শুরুহুল হাদিস, হাদিস নম্বর ১৫৮)।