জেনে নিন নামাজের ১৩টি ফরজ কাজ কি কি

জেনে নিন নামাজের ১৩টি ফরজ কাজ কি কি
ছবির ক্যাপশান, নামাজের দৃশ্য, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

নামাজের বাইরে সাতটি ফরজ

১. শরীর পবিত্র হওয়া
[সুরা মায়িদা, আয়াত ৬; তিরমিজি, হাদিস : ১, ৩ (হাসান)]

২. কাপড় পবিত্র হওয়া
[সুরা মুদ্দাসসির, আয়াত ৪; তিরমিজি, হাদিস : ১, ৩ (হাসান)]

৩. নামাজের জায়গা পবিত্র হওয়া
[সুরা বাকারা, আয়াত : ১২৫; তিরমিজি, হাদিস : ১, ৩ (হাসান)]

৪. সতর ঢাকা
পুরুষদের জন্য: নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা
নারীদের জন্য: চেহারা, দুই হাত কবজি পর্যন্ত এবং পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা
মনে রাখা আবশ্যক, নারীদের পুরো শরীর সতরের অন্তর্ভুক্ত।
[সুরা আরাফ, আয়াত ৩১; সুরা নূর, আয়াত ৩১; আবু দাউদ, হাদিস : ৪৯৬ (হাসান), মুসনাদে আহমাদ, হাদিস : ৬৭৫৬ (হাসান), তিরমিজি ১/২২২, হাদিস : ১১৭৩, ৩৭৭ (সহিহ), আবু দাউদ ১/৯৪, হাদিস : ৬৪১ (সহিহ), ২/৫৬৭, হাদিস : ৪১০৪ (গ্রহণযোগ্য), মারাসিলে আবি দাউদ ৮৬, হাদিস : ২৮ (গ্রহণযোগ্য)]

৫. কিবলামুখী হওয়া
[সুরা বাকারা, আয়াত ১৪৪; বুখারি ২/৯২৪, হাদিস : ৬২৫১]

৬. ওয়াক্তমতো নামাজ পড়া
[সুরা নিসা, আয়াত : ১০৩; বুখারি ১/৭৫, হাদিস : ৫২১]

৭. অন্তরে নামাজের নিয়ত করা
[বুখারি ১/২, হাদিস : ১]

নামাজের ভেতরে ছয়টি ফরজ

১. তাকবিরে তাহরিমা
অর্থাৎ নামাজের শুরুতে আল্লাহু আকবার বলা
[সুরা মুদ্দাসসির, আয়াত ৩; বুখারি ১/১০১, হাদিস : ৮৩৩, মুসলিম ১/১৭৬, হাদিস : ৪১১, ৪১২, তিরমিজি ১/৫৫, হাদিস : ২৩৮]

২. ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া
[সুরা বাকারা, আয়াত ২৩৮; বুখারি ১/১৫০, হাদিস : ১১১৭, তিরমিজি ১/৬৬, হাদিস : ৩০৪ (সহিহ)]

৩. কিরাত পড়া
অর্থাৎ কোরআন শরিফ থেকে ন্যূনতম ছোট একটি আয়াত পরিমাণ পড়া ফরজ
[সুরা মুজ্জাম্মিল, আয়াত ২০; বুখারি ২/৯২৪, হাদিস : ৬২৫১, তিরমিজি ১/৬৬, ৬৭, হাদিস : ৩০২, ৩০৩ (সহিহ)]

৪. রুকু করা
[সুরা হজ, আয়াত ৭৭; বুখারি ১/১৫০, হাদিস : ১১১৩, ১১১৪, মুসলিম ১/১৭৭, হাদিস : ৪১২]

৫. দুই সিজদা করা
[সুরা হজ, আয়াত ৭৭; বুখারি ১/১০১, হাদিস : ৭৩৩, মুসলিম ১/১৭৬, হাদিস : ৪১১]

৬. শেষ বৈঠক
নামাজের শেষে তাশাহহুদ পরিমাণ বসা
[আবু দাউদ : ১/১৩৯, হাদিস : ৯৭০ (সহিহ)]

বি.দ্র.: নামাজি ব্যক্তির নিজস্ব কোনো কাজের মাধ্যমে (যেমন সালাম ফেরানো) নামাজ থেকে বের হওয়াও ফরজ
[আল বাহরুর রায়িক, ১ : ৫১৩]

নামাজের কোনো ফরজ বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। সাহু সিজদা করলেও নামাজ সহিহ হয় না
[আল বাহরুর রায়িক, ১ : ৫০৫, ফাতাওয়া শামি, ১ : ৪৪৭, হিদায়া, ১ : ৯৮]


সম্পর্কিত নিউজ