{{ news.section.title }}
কালেমা তাইয়্যেবা ও কালিমা শাহাদাত বাংলা উচ্চারণ ও অর্থ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। পরকালে মুক্তি এবং আল্লাহ তা'আলার সন্তুষ্টি লাভের একমাত্র উপায় হচ্ছে ঈমান। ঈমান ছাড়া আর কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
ঈমানের পূর্ণতা গঠিত হয় তিনটি স্তম্ভের সমন্বয়ে-
১. অন্তরে বিশ্বাস করা
২. মুখে স্বীকার করা
৩. কাজে পরিণত করা
একজন ঈমানদার ব্যক্তি দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করে। ঈমানের স্বীকারোক্তির প্রধান দুটি মাধ্যম হলো কালিমা তাইয়্যেবা এবং কালিমা শাহাদাত।
কালেমা তাইয়্যেবা
কালেমা তাইয়্যেবা হলো ইসলামের মূলভিত্তি। এর মাধ্যমে আল্লাহর একত্ববাদকে মনে প্রাণে বিশ্বাস করা এবং হযরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে স্বীকার করা।
কালেমা তাইয়্যেবা আরবিঃ
لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ
বাংলা উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু মুহাম্মাদুর রাসূলুল্লা-হ্।
বাংলা অর্থ : আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই, হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর রাসুল ।
কালেমা তাইয়্যেবা ফজিলত
আবু যর গিফারী (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, “যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই) বলবে এবং এই একত্ববাদের বিশ্বাসের উপর মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে” ।
কালেমা শাহাদাত আরবিঃ
اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُهوَرَسُولُه
বাংলা উচ্চারণ : আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
বাংলা অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া কোন মা'বুদ নেই। তিনি এক ।তার কোন অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল ।
কালেমা শাহাদাত ফজিলত
হযরত উমর ইবনুল খাত্তাব (রা.) বর্ণিত এই সহীহ হাদিস (মূলসূত্র: মুসলিম ২৩৪) অনুসারে, কেউ উত্তমরূপে অজু করার পর 'আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু' পড়লে জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে ।K