সূরা ফালাকের বাংলা উচ্চারণ ও অর্থ

সূরা ফালাকের বাংলা উচ্চারণ ও অর্থ
ছবির ক্যাপশান, পবিত্র কুরআন শরীফ
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

সূরা ফালাক পবিত্র কোরআনের ১১৩তম সূরা। এ সূরায় মোট ৫টি আয়াত রয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। শয়তানের আক্রমণ, জাদুটোনা ও সব ধরনের অনিষ্টতা থেকে নিরাপদ থাকতে সূরা ফালাকের নিয়মিত আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ইসলামি বিশেষজ্ঞরা মনে করেন।

এই সূরার মাধ্যমে মহান আল্লাহ তায়ালা তাঁর কাছে আশ্রয় প্রার্থনার পদ্ধতি তুলে ধরেছেন। হাদিসের একাধিক বর্ণনায় সূরা ফালাকের ফজিলত ও উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও বিভিন্ন সময় এই সূরা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন।

নিচে অর্থসহ সূরা ফালাকের আরবি আয়াত ও বাংলা উচ্চারণ তুলে ধরা হলো।

সূরা ফালাক

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

সূরা ফালাকের বাংলা উচ্চারণ

কুল আউজু বিরাব্বিল ফালাক্ব।
মিন শাররি মা খালাক্ব।
ওয়া মিন শাররি গাসিক্বিন ইজা ওয়াক্বাব।
ওয়া মিন শাররিন নাফ্ফাছাতি ফিল উক্বাদ।
ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ।

(বিশুদ্ধ মাখরাজ অনুযায়ী সূরা ফালাকের উচ্চারণ শিখে নেওয়া অত্যন্ত জরুরি।)

সূরা ফালাকের বাংলা অর্থ

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে। অন্ধকার রাতের অনিষ্ট থেকে, যখন তা ঘনিয়ে আসে। গ্রন্থিতে ফুঁ দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে। আর হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।

সূরা ফালাক নিয়মিত পাঠ করলে দৃষ্টিদোষ, হিংসা, জাদু ও অশুভ শক্তির প্রভাব থেকে আল্লাহর রহমতে নিরাপদ থাকা যায় বলে ইসলামি চিন্তাবিদরা উল্লেখ করেছেন।


সম্পর্কিত নিউজ