সূরা কাউসারের বাংলা অর্থ ও উচ্চারণ

সূরা কাউসারের বাংলা অর্থ ও উচ্চারণ
ছবির ক্যাপশান, পবিত্র কুরআন শরীফ
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

সূরা কাউসারে মহান আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের মহাসুসংবাদ প্রদান করেছেন এবং একই সঙ্গে তাঁর শত্রুদের বিদ্বেষপূর্ণ বক্তব্যের জবাব দিয়েছেন।

সূরা কাউসার পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা। এই সূরার আয়াত সংখ্যা তিনটি। সূরা কাউসার মাক্কী সূরার অন্তর্ভুক্ত।

সূরা কাউসারে মহান আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের মহাসুসংবাদ প্রদান করেছেন এবং একই সঙ্গে তাঁর শত্রুদের বিদ্বেষপূর্ণ বক্তব্যের জবাব দিয়েছেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম ও ইবরাহিম আলাইহিমাস সালাম শৈশবেই ইন্তেকাল করার পর মক্কার কাফেররা তাঁকে নির্বংশ বলে কটাক্ষ করতে শুরু করে। তারা মনে করত, তাঁর কোনো উত্তরাধিকারী নেই, তাই তাঁর নামও একদিন মুছে যাবে।

এই বিদ্বেষপূর্ণ বক্তব্যকারীদের মধ্যে কাফির আস ইবনে ওয়ায়েলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হলে সে বলত, তার কথা ছেড়ে দাও, সে তো নির্বংশ। তার মৃত্যুর পর তার নাম উচ্চারণ করার মতো কেউ আর থাকবে না। এই ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ তায়ালা সূরা কাউসার নাজিল করেন। এই ঘটনা ইবনে কাসির ও তাফসিরে মাযহারীতে উল্লেখ রয়েছে।

সূরা কাউসার

اِنَّاۤ اَعۡطَيۡنٰكَ الۡكَوۡثَرَؕ‏
فَصَلِّ لِرَبِّكَ وَانۡحَرۡ ؕ‏
اِنَّ شَانِئَكَ هُوَ الۡاَبۡتَرُ

সূরা কাউসারের বাংলা উচ্চারণ

১. ইন্না আ‘তাইনা কাল কাওছার।
২. ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
৩. ইন্না শানিআকা হুয়াল আবতার।

সূরা কাউসারের বাংলা অর্থ

নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি। অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ।
(সূরা কাউসার, আয়াত ১ থেকে ৩)


সম্পর্কিত নিউজ