সূরা আদ দুহার বাংলা উচ্চারণ ও অর্থ

সূরা আদ দুহার বাংলা উচ্চারণ ও অর্থ
ছবির ক্যাপশান, পবিত্র কুরআন শরীফ
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

সুরা আদ-দুহা পবিত্র কোরআনের ৯৩ নম্বর সুরা। এ সুরায় মোট ১১টি আয়াত রয়েছে। সুরাটি মক্কায় অবতীর্ণ এবং পবিত্র কোরআনের ত্রিশতম পারায় অন্তর্ভুক্ত।

হাদিসের বর্ণনায় সুরা আদ-দুহার শানে নুজুল সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তিনি এক রাত বা দুই রাত নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হতে পারেননি। তখন এক মহিলা এসে কটাক্ষ করে বলেন, হে মুহাম্মদ, আমি তো দেখছি তোমার শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে। এক রাত বা দুই রাত সে আর তোমার কাছে আসেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সুরা আদ-দুহা নাজিল হয়। বুখারি শরিফে এই হাদিসটি বর্ণিত হয়েছে।

 

সূরা আদ দুহা

 

وَالضُّحٰی ۙ ١ وَالَّیۡلِ اِذَا سَجٰی ۙ ٢ مَا وَدَّعَکَ رَبُّکَ وَمَا قَلٰی ؕ ٣ وَلَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی ؕ ٤ وَلَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی ؕ ٥ اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی ۪ ٦ وَوَجَدَکَ ضَآلًّا فَہَدٰی ۪ ٧ وَوَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی ؕ ٨ فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡہَرۡ ؕ ٩ وَاَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ ؕ ١۰ وَاَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ ٪ ١١

সূরা আদ-দুহার বাংলা উচ্চারণ :


১. ওয়াদদু হা।
২. ওয়াল্লাইলি ইযা-ছাজা।
৩. মা-ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়ামা-কালা।

৪. ওয়ালাল আ-খিরাতুখাইরুল্লাকা মিনাল ঊলা।
৫. ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা।
৬. আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া।

৭. ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।
৮. ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা।
৯. ফা-আম্মাল ইয়াতীমা ফালা-তাকহার।

১০. ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।
১১. ওয়া আম্মা-বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিছ।

সূরা আদ-দুহার বাংলা অর্থ :

সকালের উজ্জ্বল আলোর শপথ, এবং রাতের, যখন তার অন্ধকার গভীর হয়। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি নারাজও হননি। নিশ্চয়ই পরবর্তী সময় তোমার পক্ষে পূর্বের সময় অপেক্ষা শ্রেয়। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি খুশী হয়ে যাবে।

তিনি কি তোমাকে ইয়াতীম পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছেন? এবং তোমাকে পেয়েছিলেন, পথ সম্পর্কে অনবহিত; অতঃপর তোমাকে পথ দেখিয়েছেন। এবং তোমাকে নিঃস্ব পেয়েছিলেন, অতঃপর (তোমাকে) ঐশ্বর্যশালী বানিয়ে দিলেন।

সুতরাং যে ইয়াতীম, তুমি তার প্রতি কঠোরতা প্রদর্শন করো না। এবং ভিক্ষুককে ধমক দিও না। আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন। (সূরা দুহা, আয়াত : ১১)


সম্পর্কিত নিউজ