{{ news.section.title }}
ওমরাহ পালনে নতুন রেকর্ড!
রমজান মাস আসলেই সবারই আগ্রহ বেড়ে যায় ওমরাহ পালনে। এবার পবিত্র রমজান মাসে ওমরাহ পালনে নতুন রেকর্ডের তথ্য প্রকাশ করেছে সৌদি সরকার। গতো শনিবার (২১শে ফেব্রুয়ারী) রেকর্ড ৯ লাখ ৪ হাজার মানুষ ওমরাহ পালন করে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে।
নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়গুলো মাথায় রেখে সৌদি সরকার ওমরাহ পালনের উপর কিছু বিধিনিষেধ জারি রাখে সবসময়। রমজানে মাসে সারা বিশ্বথেকে মানুষজন ওমরাহ পালনের জন্য আসে। অতীতে ২০২৫ সালের ৭ই মার্চ একদিনে রেকর্ড ৫ লাখ মুসুল্লি ওমরাহ পালন করেছিল। প্রায় দ্বিগুন পরিমাণে মুসুল্লির উপস্থিতিতে অতীতের এই রেকর্ড ভাঙলো মুসলিমদের পবিত্রতম এই স্থান।
রমজান মাসে ব্যাপক উপস্থিতিতে কাবা শরিফের চারপাশের খোলা সাদা মার্বেল চত্বর অর্থাৎ, মাতাফ এলাকা সারা দিন শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়। কর্তৃপক্ষ জানায়, রমজানের সময় বিশেষ করে শুক্রবার এবং মাগরিব, ইশা, তারাবি ও শেষ দশকের তাহাজ্জুদের নামাজে মসজিদুল হারামে মুসল্লিদের ঢল নামে। নামাজের স্থান দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় মুসল্লিদের নির্দেশনা অনুযায়ী খোলা প্রাঙ্গণ ও নির্ধারিত এলাকাগুলোতে নামাজ আদায়ের আহ্বানও জানানো হয়েছে।