{{ news.section.title }}
অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচতে পড়বেন যে দোয়া
অনাকাঙ্ক্ষিত বা আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.) উম্মতকে বিশেষ কিছু দোয়া শিখিয়েছেন। ইসলামে মৃত্যু অবধারিত হলেও, অপ্রস্তুত বা গাফিল অবস্থায় মৃত্যুবরণ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার বিষয়টি কোরআন ও হাদিসে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর প্রত্যেক জাতির জন্য এক নির্দিষ্ট সময় আছে। অতঃপর যখন তাদের সময় আসবে তখন তারা মুহুর্তকাল দেরি করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না।’ (সুরা আরাফ ৩৪)
আরেক আয়াতে বলা হয়েছে, ‘জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেবলমাত্র কেয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয়।’ (সুরা আরাফ ১৮৫)
হযরত আয়েশা (রা.) ও হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, ‘হঠাৎ মৃত্যু পাপীর জন্য আফসোস আর মুমিনের জন্য নিষ্কৃতির কারণ।’ (বায়হাকি ৩/৩৭৯)
ইসলামি বর্ণনায় এসেছে, মানুষের জীবনে এমন পরিস্থিতি আসতে পারে যখন সে গাফিল অবস্থায় মৃত্যুবরণ করে। তাই এ ধরনের মৃত্যু থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে দোয়া করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। হযরত আলকামা (রহ.) বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে তিনি শুনেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয় মুমিনের আত্মা (মৃত্যুর সময়) ঘামের সঙ্গে বের হয়, আমি গাধার মতো মৃত্যু পছন্দ করি না।’ তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘হঠাৎ মৃত্যু।’ (তিরমিজি ৯৮০)
হযরত আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘কিয়ামতের একটি আলামত হলো, হঠাৎ মৃত্যু প্রকাশ পাওয়া।’ (তাবারানি ২৩৩, আস-সিলসিলাতুস সাহিহাহ ২২৯২)
এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার জন্য রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তেন, তা হলো-
‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি, ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি, ওয়া আউজুবিকা আঁইয়াতাখব্বাতানিশ শাইত্বনু ইনদাল মাওতি, ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, ওয়া আউজুবিকা আন আমুতা লাদিগান।’
এই দোয়ার অর্থ হলো- ‘হে আল্লাহ! আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই, আশ্রয় চাই গহ্বরে পতিত হয়ে মৃত্যুবরণ থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে এবং অতিবার্ধক্য থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে। আমি আশ্রয় চাই আপনার পথে জিহাদ থেকে পলায়নপর অবস্থায় মৃত্যুবরণ করা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ থেকে।’
আবুল ইয়াসার (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) নিয়মিত এই দোয়া পড়তেন।
হযরত আলকামা রহ. বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-কে বলতে শুনেছি, আমি রসুলুল্লাহ সা.-কে বলতে শুনেছি, ‘নিশ্চয় মুমিনের আত্মা (মৃত্যুর সময়) ঘামের সঙ্গে বের হয়, আমি গাধার মতো মৃত্যু পছন্দ করি না। তাকে প্রশ্ন করা হলো- গাধার মত মৃত্যু কী? তিনি বললেন, হঠাৎ মৃত্যু। (তিরমিজি ৯৮০)
হযরত আনাস বিন মালিক রা. থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘কিয়ামতের একটি আলামত হলো, হঠাৎ মৃত্যু প্রকাশ পাওয়া। (তাবারানি ২৩৩, আস-সিলসিলাতুস সাহিহাহ ২২৯২)