দীর্ঘ দশ মাস পরে মুশফিকের ব্যাটে শতক

দীর্ঘ দশ মাস পরে মুশফিকের ব্যাটে শতক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

প্রায় দীর্ঘ দশ মাস পরে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। বাংলাদেশ বনাম শ্রীলংকা সিরিজের প্রথম টেস্টে শতকের দেখা পেয়েছেন তিনি। এরই সাথে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৯২ রান।

মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ দল যখন টালমাটাল অবস্থায়, তখন ব্যাটে নামেন মুশফিক। জুটি গড়েন শান্তর সাথে। চা বিরতির পূর্বে ব্যক্তিগত অর্ধ-শতক তুলে নেন। শতরানে পৌঁছতে তিনি মাত্র ৫টি চারের দেখা পেয়েছেন। উল্লেখ্য, এটি বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় শতক। 

এর আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত শতক হাঁকিয়েছেন। অধিনায়ক শান্ত ১৩৬ রানে এবং মুশফিক ১০৫ রানে অপরাজিত রয়েছেন। 

স্কোরকার্ডঃ ক্রিকইনফো

সম্পর্কিত নিউজ