এবার এপস্টেইন ফাইলে মহা তারকা মেসি ও শচীন টেন্ডুলকারের নাম

এবার এপস্টেইন ফাইলে মহা তারকা মেসি ও শচীন টেন্ডুলকারের নাম
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

এপস্টেইন ফাইলস’ বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয়। চলতি সপ্তাহের শুরুতে, এক সময়ে যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের তদন্তের নথিপত্রের একটি বড় অংশ জনসমক্ষে প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ।

যেই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, অনেক রথি-মহারথির নাম। এবার সেই ফাইলে নাম আসেছে ফুটবলের মহা তারকা মেসি ও ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম। যা এখন বিশ্ব জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে এপস্টেইন ফাইলে নাম আসা মানেই অপরাধী বিষয়টা এমন নয়। যারা বিশ্ব বিখ্যাত তাদের নাম ও এসেছে এই ফাইলে। তাদের লিস্ট কে বলা হচ্ছে ‘মোস্ট অ্যাডমায়ার্ড’মানে তারা সম্মানিত। 


এপস্টেইন ফাইলসে বাদ যায়নি ক্রীড়া জগতের বিখ্যাতদের নামও। ক্রিকেট, ফুটবল থেকে বাস্কেটবল কিংবা গলফ-সব ডিসিপ্লিনের অ্যাথলেটদের নামই উঠে এসেছে  এই তালিকায়। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য উইক’ এপস্টেইন ফাইলসে থাকা ক্রীড়া জগতের তারকাদের নাম তুলে ধরেছে।

‘দ্য উইক’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ভারতের শচীন টেন্ডুলকারের নাম রয়েছে এপস্টেইন ফাইলসে। তবে তার রয়েছে ফাইলের ‘মোস্ট অ্যাডমায়ার্ড’ (সবচেয়ে প্রশংসিত) বিভাগে।

অন্যদিকে, বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম তারকা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির নামও রয়েছে এপস্টেইন ফাইলসে। শচীনের মতো তার নামও রয়েছে ফাইলের ‘মোস্ট অ্যাডমায়ার্ড’ (সবচেয়ে প্রশংসিত) বিভাগে। একই বিভাগে নাম রয়েছে সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহামের নামও।

এপস্টিনের বিশাল এই নথিতে নাম রয়েছে বাস্কেটবল এবং গলফ জগতের দুই কিংবদন্তি মাইকেল জর্ডান ও টাইগার উডসের নামও। টাইগার উডসের নাম একটি ইমেইল তালিকার সূত্রে এসেছে, অন্যদিকে মাইকেল জর্ডানের নাম এসেছে বারাক ওবামার দেওয়া তার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল’ সংক্রান্ত তথ্যের কারণেএখন দেখার বিষয় সামনে কার নাম আসে এই নথীতে। 


সম্পর্কিত নিউজ