{{ news.section.title }}
সূর্যকুমারের দৃঢ় ইনিংসে ভয় কাটিয়ে জয় ভারতের
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধাক্কা খেয়েও শেষ পর্যন্ত জয় তুলে নেয় ভারত টি২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-এর ম্যাচে । মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কঠিন উইকেটে সূর্যকুমার যাদবের অপরাজিত ৮৪ রানের ইনিংস ভারতকে বিপদ থেকে উদ্ধার করে।
ম্যাচেরশুরুতে ভারতের ব্যাটিং লাইনআপ চাপে পড়ে যায়।যুক্তরাষ্ট্রের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক সময় ভারতেরস্কোর দাঁড়ায় ৪৬ রানে ৪উইকেট এবং পরে ৭৭রানে ৬ উইকেট। তখনম্যাচের নিয়ন্ত্রণ যেন ধীরে ধীরেযুক্তরাষ্ট্রের দিকে চলে যাচ্ছিল।
এই পরিস্থিতিতে দায়িত্ব নেন সূর্যকুমার যাদব।উইকেটের আচরণ বুঝে ধীরেইনিংস গড়ার পাশাপাশি শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের চেহারা পাল্টে দেন তিনি। ৪৯বলের ইনিংসে ৮৪ রান করেঅপরাজিত থাকেন সূর্যকুমার। শেষ ১৮ বলেতিনি একাই তোলেন ৪৮রান, যার মধ্যে শেষওভারেই আসে ২১ রান।
ম্যাচেরটার্নিং পয়েন্ট আসে দশম ওভারে।তখন ১৫ রানে ব্যাটকরা সূর্যকুমার যাদবের ক্যাচ ফেলেন শুবহম রঞ্জানে। সেই সুযোগ কাজেলাগিয়ে তিনি ম্যাচ জেতানোইনিংস খেলেন।
ভারতেরবোলিংও শেষ পর্যন্ত পার্থক্যগড়ে দেয়। ব্যাট হাতেখুব বড় সংগ্রহ নাপেলেও বল হাতে নিয়ন্ত্রিতপারফরম্যান্স দেখায় ভারতীয় বোলাররা। মোহাম্মদ সিরাজ তিন উইকেট শিকারকরে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেরআশা ভেঙে দেন। শুরুতেইসিরাজ ও আর্শদীপ সিংয়েরআঘাতে যুক্তরাষ্ট্রের রান তোলার গতিথেমে যায়।
এই ম্যাচে জয় নিশ্চিত করারমাধ্যমে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটেসর্বনিম্ন রান ডিফেন্ড করেজয়ের রেকর্ড গড়ে ভারত।
ম্যাচশেষে সূর্যকুমার যাদব বলেন, চাপটাকতটা ছিল সেটা তিনিনিজেই ভালো জানেন। তবেশেষ পর্যন্ত উইকেটে টিকে থাকার বিশ্বাসইতাকে সাহস জুগিয়েছে। একইসঙ্গে তিনি স্বীকার করেন, ব্যাটিংয়ে আরও ভালো করারসুযোগ ছিল এবং একাধিকজুটি বড় স্কোর এনেদিতে পারত।
যুক্তরাষ্ট্রঅধিনায়ক মোনাঙ্ক প্যাটেল জানান, তাদের বোলাররা শুরুতে ভালো কাজ করেছিলেনএবং এক পর্যায়ে ভারতকে১৩০ রানের মধ্যেই আটকে রাখার সম্ভাবনাতৈরি হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ ক্যাচমিসই ম্যাচের ফলাফল বদলে দিয়েছে।
সব মিলিয়ে, প্রথম দিনের ম্যাচে যুক্তরাষ্ট্র বড় চমক দেখানোরপথে অনেকটা এগিয়েও শেষ পর্যন্ত ভারতেরঅভিজ্ঞতা ও সূর্যকুমারের ব্যাটিংদক্ষতার কাছে হার মানে।