{{ news.section.title }}
৯৭ শতাংশ কমল ইন্ডিয়ান সুপার লিগের সম্প্রচার আয়
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ভারতের শীর্ষস্থানীয় ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নানা অনিশ্চয়তা ও নাটকীয়তার পর আবারও মাঠে ফিরতে যাচ্ছে। সম্প্রতি টুর্নামেন্টটির সম্প্রচার স্বত্ব বিক্রি হলেও আগের মৌসুমগুলোর তুলনায় আর্থিক দিক থেকে বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগামী মৌসুমে আইএসএলের প্রতিটি ম্যাচের সম্প্রচার স্বত্ব ফ্যানকোড কিনেছে মোট ৮ দশমিক ৬২ কোটি রুপিতে। এই চুক্তির আওতায় ফেডারেশন প্রতি ম্যাচে পাবে প্রায় ৯ দশমিক ৫ লাখ রুপি। অথচ গত এক দশকে আইএসএল থেকে প্রতি মৌসুমে গড়ে প্রায় ২৭৫ কোটি রুপি আয় করত ফেডারেশন। নতুন চুক্তির ফলে সেই আয়ে প্রায় ২৬৬ দশমিক ৩৮ কোটি রুপির ঘাটতি দেখা দিয়েছে, যা শতাংশের হিসেবে ৯৭ ভাগেরও বেশি।
আগের মৌসুমে টুর্নামেন্টে মোট ১৬৩টি ম্যাচ অনুষ্ঠিত হতো এবং প্রতিটি ম্যাচ থেকে ফেডারেশন আয় করত গড়ে ১ দশমিক ৬৮ কোটি রুপি। তুলনামূলকভাবে এবার ম্যাচপ্রতি আয় কমে যাচ্ছে প্রায় ৯৫ শতাংশ।
সম্প্রচার আয়ের এই চিত্র আরও স্পষ্ট হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তুলনা করলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বিসিসিআই যে অর্থ পায়, তার তুলনায় আইএসএলের সম্প্রচার আয় প্রায় ৫ হাজার ৬১৩ গুণ কম। হিসাব অনুযায়ী, আইপিএলের একটি ম্যাচের সম্প্রচারমূল্য আইএসএলের একটি ম্যাচের তুলনায় প্রায় ১ হাজার ২৪২ গুণ বেশি। এমনকি আইপিএলের একটি ম্যাচের আয় দিয়েই আইএসএলের প্রায় ১৪টি মৌসুমের সব ম্যাচের সম্প্রচার ব্যয় নির্বাহ করা সম্ভব।
ফুটবলপ্রেমীরা মনে করছেন, এত বড় আর্থিক পতন ভারতের ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা ও লিগের মানের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।সম্প্রতি বাংলাদেশের দর্শকও কমে যাবার সম্ভাবনা রয়েছে অনেক।এখন একটা টানাপোড়েনের সম্পর্কের মধ্যে রয়েছে প্রতিবেশি দেশসমূহ ।