{{ news.section.title }}
ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে কী বললেন ফিফার প্রেসিডেন্ট?
২০২৬ বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলের অংশগ্রহণ নিয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসরে ইরানের অংশগ্রহণকে ঘিরে কিছু জটিলতা থাকতে পারে বলে তিনি স্বীকার করেছেন। তবে একই সঙ্গে দলটির জন্য সর্বোত্তম পরিস্থিতি নিশ্চিত করতে ফিফা কাজ করবে বলেও আশ্বাস দিয়েছেন।
ইনফান্তিনো বলেছেন, ‘ইরানি দলের জন্য পরিস্থিতি কতটা জটিল তা আমরা জানি। কিন্তু আমরা কাজ করছি এবং তারা যাতে সেরা সম্ভাব্য পরিস্থিতিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে তার জন্য সব কিছু করব। কোনো প্ল্যান বি, সি বা ডি নেই - শুধু প্ল্যান এ আছে।’
খেলাধুলার সেতুবন্ধন ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেছেন, ‘আমরা কঠিন ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাস করছি। এটা সমাধান করতে পারব না, কিন্তু মানুষকে একত্রিত করতে এবং শান্তি ও উৎসবের পরিবেশে বিশ্বকে ঐক্যবদ্ধ করার সুযোগ তৈরি করতে পারব।’
ফিফা সভাপতি আরও জানিয়েছেন, ইরান ‘মাঠে নিজ যোগ্যতায় এবং দ্রুততম সময়ে’ বিশ্বকাপে উঠেছে। এই কারণে দলটির এই অর্জনকে সম্মান জানাতে ফিফা বদ্ধপরিকর।