যে কারণে এবারও বিশ্বকাপে নেই ইতালি

যে কারণে এবারও বিশ্বকাপে নেই ইতালি
ছবির ক্যাপশান, ইতালিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটলো বসনিয়া | ছবি: সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হলো ইতালি। ১২ বছরের আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়ে জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল তারা। ম্যাচে শুরুটা দারুণ করেছিল ইতালি এবং প্রথমার্ধে এগিয়েও ছিল, তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের টিকিট হাতছাড়া করে আজ্জুরিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ইতালি। প্রথমার্ধের ১৫তম মিনিটে ময়েস কিনের দারুণ গোলে এগিয়ে যায় তারা। এই এক গোলেই বিরতিতে যায় ইতালি। তবে প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের চিত্র বদলে যেতে শুরু করে। ১০ জনের দলে পরিণত হওয়ার পর দ্বিতীয়ার্ধে চাপে পড়ে ইতালি।

একজন বেশি খেলোয়াড়ের সুবিধা নিয়ে বসনিয়া আক্রমণ বাড়াতে থাকে। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা কয়েকটি নিশ্চিত গোল বাঁচালেও শেষ পর্যন্ত আর রক্ষা করতে পারেননি। ম্যাচের ৮২তম মিনিটে এডিন জেকোদের আক্রমণ থেকে গোল পেয়ে সমতায় ফেরে বসনিয়া। নির্ধারিত ৯০ মিনিটের খেলা 1-1 ব্যবধানে শেষ হয়।

এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শুরু থেকেই পিছিয়ে পড়ে ইতালি। প্রথম শট মিস করে তারা, আর সেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় বসনিয়া। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় পায় বসনিয়া ও হার্জেগোভিনা এবং নিশ্চিত করে বিশ্বকাপে খেলার টিকিট।

এই হারের ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বের বাইরে থাকল ইতালি, যা দলটির জন্য বড় এক হতাশার খবর। অন্যদিকে, বসনিয়ার জন্য এটি একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।


সম্পর্কিত নিউজ