{{ news.section.title }}
টি-২০ বিশ্বকাপ নিয়ে যা বললেন জামায়াত আমির
- Author, জাগরণ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আজ থেকে শুরু পর্দা উঠলো টি-২০ ক্রিকেট বিশ্বকাপের। পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়েই শুরু হলো এই আসরের। বাংলাদেশ ক্রিকেট প্রেমী দেশ হিসেবেই পরিচিত বিশ্বে। টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও টুর্নামেন্টে নেই টুর্নামেন্টের হট ফেভারিট দল বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের আইপিএলে না খেলার বিষয়টি শেষমেশ বাংলাদেশরই টি-২০ বিশ্বকাপে না খেলার সীদ্ধান্ত পর্যন্ত পৌছায়।
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে নিষিদ্ধ করা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী।আইসিসি বিষয়টি আমলে নিলেও শেষমেশ তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।আইসিসি ও বিসিসিআই বার বার অনুরোধ করলেও বিসিবি সাফ জানিয়ে দেয় বাংলাদেশ উক্ত টুর্নামেন্টের কোনো ম্যাচই ভারতে খেলবে না। আজ প্রথম ম্যাচ শুরুর পরেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ফেসবুকে একটি পোস্ট করেন, পোস্টটি হুবহু তুলে ধরা হলো,
প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো। প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ। বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।