বাংলাদেশহীন ইডেনে হাহাকার, ফাঁকা গ্যালারিতে স্কটল্যান্ড-উইন্ডিজ লড়াই

বাংলাদেশহীন ইডেনে হাহাকার, ফাঁকা গ্যালারিতে স্কটল্যান্ড-উইন্ডিজ লড়াই
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজ ইডেন গার্ডেন যেন একেবারে অচেনা হয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ খেলতে না আসায় স্টেডিয়ামের জৌলুস অনেকটাই কমে গেছে। শনিবার স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ফাঁকা গ্যালারি এটার বড় প্রমাণ।

ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বেশির ভাগ আসন শূন্য দেখা যায়। টিকিট বিক্রি ইতিমধ্যেই ধস খেয়েছিল, আর ম্যাচ শুরুর পর গ্যালারির নিস্তব্ধতা আরও চোখে পড়ে। স্থানীয় দর্শকদের মধ্যে এই ম্যাচে তেমন কোনো উৎসাহ দেখা যায়নি। যেখানে বাংলাদেশ থাকলে সমর্থকদের উল্লাসে ইডেন গর্জন করত, সেখানে আজ কেবল এক নিঃশব্দ হাহাকার।

এমন পরিস্থিতিতেই ম্যাচের টস অনুষ্ঠিত হয়। ভাগ্য স্কটল্যান্ডের পক্ষে গিয়ে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ দেন স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন। 

‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় খেলতে নামা স্কটল্যান্ডের দল আজ বিশ্বকাপে তাদের অভিযান শুরু করেছে। ম্যাচ শুরুর আগে স্কটিশ স্পিনার মার্ক ওয়াট বাংলাদেশের প্রতি সমব্যথা প্রকাশ করলেও নিজ দলের সক্ষমতা দেখানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, “আমরা বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি গভীর সহানুভূতিশীল। তবু আমরা বিশ্বাস করি, আমাদের এখানে থাকা উচিত ছিল। যেকোনো শক্তিশালী দলের সঙ্গে লড়াই করার আমাদের সক্ষমতা আছে।”

নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অনিচ্ছুক হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। ‘সি’ গ্রুপে স্কটল্যান্ড ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে লড়াই করবে।


সম্পর্কিত নিউজ