{{ news.section.title }}
দেখে নিন টিম টাইগারের একাদশ
তিন ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। আজ সিরিজের প্রথম একদিনের ম্যাচ মিরপুর শেরে-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২.১৫ মিনিটে শুরু হবে। টসে জিতে প্রথমে বোলিং এর সীদ্ধান্ত নিয়েছে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ। একদিনের আন্তর্জাতিকে বাংলাদেশের অবস্থান ১০ এবং পাকিস্তানের অবস্থান ৪ এ। দুই দলের একদশে কারা আছে চলুন জেনে আসি,
বাংলাদেশ দলে উইকেটে কিপার হিসেবে লিটন দাস, ক্যাপ্টেন মেহেদি মিরাজ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, তৌহিদ রিদয়, আফিফ হাসান, মাহিদুল হাসান আকন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসান, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন ও নাহিদ রানা পূর্ণাঙ্গ দলে থাকলেও প্রথম ওয়ানডেতে স্থান পেয়েছেন ৩ পেস বোলার ও ২ স্পিন বোলার।
একাদশে থাকছেন কাপ্তান মেহেদি হাসান মিরাজ, সাঈফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ রিদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিটি দলকেই সমীহের চোখে দেখার কথা জানালেন ওয়ানডে অধিনায়ক। মিরাজ বলেন, 'কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সবাই ভালো দল। ওদের তরুণরা পারফর্ম করেছে বলেই দলে এসেছে। হোম কন্ডিশনে খেলছি, এডভান্টেজ থাকবে। আমরা আমাদের ব্যাপারে ভালো জানি, সবাই অনেক ক্লিয়ার। আমরা অবশ্যই তাদের রেসপেক্ট করি।'
দীর্ঘদিন পর এই সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। মিরাজ বলেন, 'সবাই ভালো আছে। সবাই খুশি আছে, অনেকদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলব। সবাই চেষ্টা করছে কীভাবে পারফর্ম করা যায়। সবার মধ্যে এই জিনিসটা দেখেছি।' এই সিরিজের তিনটি ম্যাচই ভীষণ গুরুত্বের সাথে নিচ্ছে বাংলাদেশ। মিরাজ জানালেন, 'এ বছর যেহেতু অনেক ওয়ানডে আছে। তেইশের বিশ্বকাপের পর বেশি ওয়ানডে খেলিনি, খেললেও অনেকদিন পরপর। এখন প্ল্যানিং ভালোভাবে করতে পারব। র্যাংকিংয়েরও বিষয় আছে।' 'প্রতিটি সিরিজ খুব ইম্পরট্যান্ট। সর্বশেষ যে সিরিজ জিতেছি, কাল থেকে যে সিরিজ শুরু হবে এবং সামনে যা আছে, অনেক ইম্পরট্যান্ট। অনেক দূরে চিন্তা হয়ত করছি না, তবে প্রতিটি সিরিজ ও ম্যাচ ধরে ধরে চিন্তা করছি। দিনশেষে ভালো ফল আসবে।'
পাকিস্তান ক্রিকেট দলের কাপ্তান শাহীন আফ্রিদিসহ দলে আছেন উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান, কাপ্তান শাহিন আফ্রিদি, শাহেবজাদা ফারহান, সালমান আগা, হুসাইন তালাত, মাজ সাদাকাত, আবুল সামাদ, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, আবরার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ফায়সাল আকরাম, গাজি ঘোরি, সাদ মাসুদ ও সামায়েল হোসাইন।
প্রথম ওয়ানডেতে একাদশে থাকছেন কাপ্তান শাহিন আফ্রিদি, সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শ্যামল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম, আবরার আহমেদ।
পাকিস্তানের প্রথম তিন ব্যাটার অভিষিক্ত, সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত এবং শ্যামল হুসাইন। সাথে রয়েছেন বিপিএল মাতানো ফাহিম আশরাফও। সালমান আলী আঘা, মোহাম্মদ রিজওয়ানরা ধরবেন মিডল অর্ডারের হাল।
পাকিস্তান সিরিজে মাঠে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা থাকছে। চলছে পবিত্র রমজান মাস। এই দিন সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন মুসলিম ধর্মালম্বীরা। ক্রিকেটারদের অনেকেও রোজা রেখেই ক্রিকেট খেলে থাকেন। দর্শকদের মধ্যে অনেকেও রোজা রেখে মাঠে খেলা দেখতে যান। দর্শকদের কথা বিবেচনা করেই বিনামূল্যে পানি দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি এবং পুষ্টি। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ম্যাচ চলাকালীন পুষ্টির স্টল থেকে পানি সংগ্রহ করতে পারবেন দর্শকরা।