সিরিজ হারের পর বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের

সিরিজ হারের পর বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের
ছবির ক্যাপশান, সিরিজ হারের পর বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের

ঢাকায় সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান দল আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে। গতোকাল ১৫ই মার্চ সিরজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান।সেই ম্যাচের পাকিস্তানের ব্যাটিং ইনিংসের শেষ ওভারের একটি ডিআরএস সিদ্ধান্তকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়।

এই ম্যাচে বাংলাদেশ ১১ রানে জয় পেয়ে সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নেয়। দীর্ঘ ১১ বছর পর ১১ রানের জয় যেনো বাংলাদেশের জন্য এক অন্যরকমের আনন্দের বার্তা জাতীয় দলের খেলোয়াড়দের জন্য। তবে এই আনন্দ শেষ না হতেই এই ম্যাচ নিয়ে গুরুতর অভিযোগ পাকিস্তান দলের!

ম্যাচের শেষ ওভারে একটি বল ওয়াইড কি না তা নিয়ে বিতর্ক তৈরি হয়। তখন বাংলাদেশ দল রিভিউ নেয়। পাকিস্তানের দাবি, বাংলাদেশ নাকি স্টেডিয়ামের বড় স্ক্রিনে রিপ্লে দেখার পর রিভিউ নিয়েছে, যা তাদের মতে নিয়মের পরিপন্থী। এই ঘটনায় পাকিস্তান দলের পক্ষ থেকে ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। 

পাকিস্তানের অভিযোগে বলা হয়েছে, রিভিউ নেওয়ার আগে মাঠের বড় পর্দায় রিপ্লে দেখানো হওয়ায় সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে। তবে ম্যাচ কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে নাটকীয় এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজ জিতে নেয়, যা দলের জন্য গুরুত্বপূর্ণ একটি সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।


সম্পর্কিত নিউজ