জেনে নিন গাজর খাওয়ার ৮ উপকারিতা

জেনে নিন গাজর খাওয়ার ৮ উপকারিতা
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন কে১, পটাশিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা পুষ্টিগুণে ভরপুর গাজর। নিয়মিত গাজরের সালাদ, জুস বা হালুয়া খেলে শরীর সুস্থ রাখতে সহায়তা করে। গাজর খাওয়ার কিছু উপকারিতা নিচে তুলে ধরা হলো।

১। ক্যানসারের ঝুঁকি কমায়
ক্যারোটিনয়েড সমৃদ্ধ গাজর প্রোস্টেট, কোলন ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

২। রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে
নিয়মিত গাজর খেলে রক্তের অতিরিক্ত কোলেস্টেরল কমে, ফলে হৃদরোগের ঝুঁকিও হ্রাস পায়।

৩। ওজন কমাতে সহায়ক
কম ক্যালোরিযুক্ত গাজরে থাকা ফাইবার দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

৪। হজমশক্তি বাড়ায়
গাজরের ফাইবার অন্ত্রের জন্য উপকারী এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।

৫। ত্বক উজ্জ্বল রাখে
ভিটামিন এ, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা কমাতে ও পিগমেন্টেশন দূরে রাখতে সহায়ক।

৬। দৃষ্টিশক্তি ভালো রাখে
গাজরে থাকা উচ্চমাত্রার ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।

৭। হৃদযন্ত্র সুস্থ রাখে
পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের কার্যকারিতা ঠিক রাখতে এবং হার্টের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৮। হাড় ও দাঁত মজবুত করে
গাজরে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সম্পর্কিত নিউজ