যেভাবে আখরোট খেলে সর্বোচ্চ উপকার পাবেন

যেভাবে আখরোট খেলে সর্বোচ্চ উপকার পাবেন
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Dulal

সকালের নাশতা বা বিকেলের খাবারে আখরোট রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। ফাইবার, ভিটামিন, প্রোটিন, আয়রন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর আখরোট মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক। সঠিকভাবে খেলে হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকিও কমে।

ভেজানো আখরোট খাওয়াই সবচেয়ে উপকারী। রাতে ৩ থেকে ৪ টুকরা আখরোট পানিতে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খেলে হজম সহজ হয় এবং শরীর সহজে পুষ্টি শোষণ করতে পারে।

আখরোট খাওয়ার উপকারিতা নিচে সংক্ষেপে তুলে ধরা হলো।

১। স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়
আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ফাইটোকেমিক্যাল মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে।

২। হৃদরোগের ঝুঁকি কমায়
আলফা-লিনোলিক অ্যাসিড কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রেখে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৩। ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে
আখরোটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।

৪। ওজন নিয়ন্ত্রণে রাখে
উচ্চমাত্রার ফাইবার দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাওয়া কমে।

৫। হজমশক্তি উন্নত করে
আখরোট অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে।

৬। ত্বক সুস্থ ও টানটান রাখে
আখরোটে থাকা তেল, ভিটামিন ও খনিজ উপাদান ত্বকের বার্ধক্য ধীর করে।

তথ্যসূত্র: ওয়েবএমডি ও টাইমস অব ইন্ডিয়া 


সম্পর্কিত নিউজ