{{ news.section.title }}
যে পাঁচ উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
- Author, জাগরণ নিউজ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
উজ্জ্বল, দাগহীন, কোমল ও মসৃণ ত্বক সবারই কাম্য। তবে ধুলাবালি, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। ব্যস্ততার কারণে নিয়মিত পার্লারে যাওয়া সম্ভব না হলেও ঘরোয়া কিছু উপায়ে সহজেই ত্বকের উজ্জ্বলতা বাড়ানো যায়।
পাতিলেবুর রস
পাতিলেবুর রস ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তবে সরাসরি লেবুর রস ত্বকে লাগানো ঠিক নয়, এতে জ্বালাভাব হতে পারে। এক চা চামচ লেবুর রসের সঙ্গে এক চা চামচ চিনি মিশিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করুন। চিনি গলে গেলে মুখ ধুয়ে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
মসুর ডাল
মসুর ডাল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কার্যকর। কিছুক্ষণ ভিজিয়ে রাখা মসুর ডাল বেটে ঘন পেস্ট তৈরি করে মুখে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। প্যাক শুকানোর সময় মুখে অতিরিক্ত নড়াচড়া না করাই ভালো।
মধু
মধু ত্বক উজ্জ্বল ও নরম রাখে, বলিরেখা ও কালচে ভাব কমায় এবং ব্রণের জীবাণু নষ্ট করতে সাহায্য করে। দ্রুত উজ্জ্বল ত্বক পেতে মধুর জুড়ি নেই। মধু সরাসরি ব্যবহার করা যায়, আবার দুধ, দই, কলা বা পেঁপের সঙ্গে মিশিয়েও লাগানো যেতে পারে।
কলা
অল্প সময়েই ত্বক উজ্জ্বল করতে কলা বেশ উপকারী। একটি পাকা কলা ভালোভাবে চটকে তাতে প্রয়োজনমতো দুধ মিশিয়ে মিহি পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে লাগালে ত্বক দ্রুত উজ্জ্বল হয়।
শসা
শসা ত্বককে কোমল ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। তিন টেবিল চামচ শসার রসের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে সংরক্ষণ করুন। দিনে কয়েকবার এই মিশ্রণ দিয়ে মুখ মুছলে ত্বক সতেজ ও উজ্জ্বল থাকে।
নিয়মিত এসব ঘরোয়া উপায় অনুসরণ করলে সময় ও খরচ বাঁচিয়ে সহজেই ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব।