{{ news.section.title }}
প্রতিদিন চা পান করছেন? শরীরে কী হচ্ছে জানেন?
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চা বিশ্বজুড়ে জনপ্রিয় একটি পানীয়, যা শুধু স্বাদের জন্য নয়, মানুষের ভাবনা আর বিশ্রামের সঙ্গী হিসেবেও পরিচিত। নানা ধরনের চা আছে - দুধ চা, গ্রিন টি, ব্ল্যাক টি - প্রতিটির স্বাদ আলাদা, আর মানুষ নিজের পছন্দমতো চা বেছে নেয়। সাধারণভাবে চিনি ছাড়া চায়ের ক্যালরি খুব কম, তাই অনেকেই একে স্বাস্থ্যকর পানীয় হিসেবে গ্রহণ করে।
চা ক্লান্ত শরীর ও মনকে কিছুটা আরাম দেয় এবং অনেকের জন্য দৈনন্দিন রুটিনের অংশ। তবে চায়ের কিছু সীমাবদ্ধতাও আছে - খাবারের কিছু পুষ্টি উপাদান শরীর শোষণ করতে চা সামান্য বাধা দিতে পারে। তাই চা উপকারী হলেও পরিমিত পরিমাণে পান করাই ভালো।
চা - পাতায় কিছু খনিজ থাকলেও চা বানানোর সময় তার অনেকটাই কমে যায়। তাই চা মূলত শরীরকে সতেজ করে তোলে ক্যাফেইনের কারণে, পুষ্টির জন্য নয়। বিভিন্ন চায়ে ক্যাফেইনের মাত্রা আলাদা কিন্তু কফির তুলনায় চায়ে সাধারণত কম এ ক্যাফেইন থাকে। আবার চাইলে ক্যাফেইন ছাড়া চাও পান করা যায়।
চা পানের উপকারিতাঃ
চা একটি জনপ্রিয় পানীয়, যা পরিমিত পরিমাণে পান করলে শরীর ও মনে কিছু উপকার পেতে পারেন। এতে কিছু উপকারী উপাদান আছে, যা দৈনন্দিন জীবনে সহায়ক ভূমিকা রাখতে পারে।
১। চায়ের ক্যাফেইন মনোযোগ ও সতর্কতা বাড়াতে সাহায্য ক।
২। মানসিক চাপের সময় প্রশান্তি অনুভূত হতে পারে।
৩। গ্রিন টি ও লাল চাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের জন্য উপকারী।
৪। গ্রিন টি ও লাল চা কম ক্যালরিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
৫। হালকা লাল চা বা গ্রিন টি হজম প্রক্রিয়ায় কিছুটা সহায়তা করতে পারে।
চা বেশি খেলে যে ক্ষতি হতে পারেঃ
চা - তে থাকা ক্যাফেইন ও অন্যান্য উপাদান উপকারী হলেও অতিরিক্ত চা পান করলে শরীরের ওপর কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তাই চা পান করার ক্ষেত্রেও পরিমিত মাত্রা বজায় রাখা জরুরি। বিশেষ করে বেশি মাত্রায় চা পান করলে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
১। চা বেশি পান করলে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করার ফলে অনিদ্রা, মাথাব্যথা, অস্থিরতা, দুশ্চিন্তা, হাত-পা কাঁপা এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
২। দীর্ঘদিন নিয়মিত বেশি চা খেলে ক্যাফেইনের ওপর নির্ভরশীলতা তৈরি হতে পারে, চা না খেলে মাথাব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে।
৩। বেশি চা পান করলে প্রস্রাবের পরিমাণ বাড়তে পারে, ফলে পর্যাপ্ত পানি না খেলে পানিশূন্যতার ঝুঁকি থাকতে পারে
৪। দুধ চাতে দুধ ও চিনি বেশি যুক্ত থাকায় দুধ চা কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা বাড়াতে পারে।
৫। ব্ল্যাক টি ও দুধ চা বেশি পান করলে ক্যাফেইন ও ট্যানিনের প্রভাবে অ্যাসিডিটি, পেটব্যথা বা বমিভাবের সমস্যা দেখা দিতে পারে।
কীভাবে চা পান করা ভালো
চা উপকারী হলেও সঠিক নিয়মে না খেলে কিছু সমস্যা হতে পারে। তাই চা পান করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
১। খালি পেটে চা পান না করাই ভালো, এতে পেটের সমস্যা বাড়তে পারে।
২। দিনে খুব বেশি চা না খেয়ে সীমিত পরিমাণে (প্রায় ২–৩ কাপ) পান করা উচিত, যাতে অতিরিক্ত ক্যাফেইন বা ট্যানিন শরীরে না যায়।
৩। সন্ধ্যার পর চা পান না করাই ভালো, এতে রাতে ঘুমের সমস্যা কম হয়।
৪। দুধ চা পান করতে চাইলে দুধের পরিমাণ কম রাখা ভালো, যাতে গ্যাস্ট্রিক বা অতিরিক্ত ক্যালরির ঝুঁকি কমে।
৫। চায়ে অতিরিক্ত চিনি যোগ না করাই ভালো - মধু, গুড় বা বাদামি চিনি খেলেও পরিমাণ নিয়ন্ত্রণে রাখা উচিত।