গরমে কেন খাবেন বাঙ্গি, জেনে নিন উপকারিতা

গরমে কেন খাবেন বাঙ্গি, জেনে নিন উপকারিতা
ছবির ক্যাপশান, গরমে কেন খাবেন বাঙ্গি, জেনে নিন উপকারিতা

গ্রীষ্মকালে ফল ফুটি বা বাঙ্গি পাওয়া যায়। অঞ্চলভেদে এর নাম ভিন্ন হতে পারে, কোথাও খরমুজ, কোথাও কাঁকুড় বা বানি বলা হয়। ছোট ও লম্বাটে জাতকে চিনাল বলা হয়, আর বাঙ্গি আকারে বেশ বড় হয়। কাঁচা অবস্থায় এর ফল সবুজ, পেকে গেলে হলুদ রঙের হয়ে যায়। সম্প্রতি নেটিজেনরা বাঙ্গির স্বাদ নিয়ে দুই ভাগে বিভক্ত। স্বাদে এটি খুব মিষ্টি নয়, তাই একদল প্রশ্ন করে, ‘এটা কেন খাব?’ অন্যদল এটি পছন্দের তালিকায় রাখে।

সুগন্ধযুক্ত সাধারণ স্বাদের বাঙ্গি পুষ্টিগুণে অনন্য। বাজার এখন গ্রীষ্মের এই ফলে ভরপুর। পুষ্টিগুণে এর জুড়ি নেই, তাই বাঙ্গিকে অবহেলা করা ঠিক হবে না, বরং বাড়তি পুষ্টি পেতে এটি মুখে তুলতে পারেন।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাঙ্গি খাবেন

বাঙ্গিতেরয়েছে উচ্চমাত্রার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট (বিটা-ক্যারোটিন)। এর কারণেএটি শ্বেত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এবং অক্সিডেটিভস্ট্রেস থেকে রক্ষা করে।তাই রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধি করতে এই মৌসুমেনিয়মিত বাঙ্গি খাওয়া উপকারী।

ওজন নিয়ন্ত্রণ ও শরীর সতেজ রাখতে বাঙ্গি

বাঙ্গিতে ৯০%-এর বেশি পানি এবং প্রচুর ফাইবার থাকে। এর ফলে এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, শরীর সতেজ থাকে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে। তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য বাঙ্গি একটি উপকারী এবং কার্যকরী ফল।

হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষায় বাঙ্গি

বাঙ্গিতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই ফলে থাকা ফাইবার এলডিএল (খারাপ) কোলেস্টেরল কমাতে কার্যকর। তাই হৃদরোগ থেকে রক্ষা পেতে বাঙ্গি নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। এতে সুস্থ থাকা সহজ হয়।

ত্বকও চুলের যত্নে বাঙ্গি

বাঙ্গিখেলে ত্বক ও চুলেরস্বাস্থ্যও উন্নত হয়। এটি কোলাজেনউৎপাদনে সাহায্য করে এবং ত্বককেআর্দ্র রাখে, ফলে বার্ধক্যের লক্ষণধীরে আসে এবং চুলওসুস্থ থাকে।

হজমশক্তিবাড়ায়

আজকালহজমের সমস্যা অনেকেরই সমস্যা। খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ওঅ্যাসিডিটি দেখা দিতে পারে।বাঙ্গিতে থাকা খাদ্য আঁশঅন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এবং হজমশক্তিউন্নত করে। এর ফলেশরীর ও মনের সুস্থতাবাড়ে।

চোখেরস্বাস্থ্য রক্ষায় বাঙ্গি

বাঙ্গিতেভিটামিন এ এবং ক্যারোটিনয়েডথাকে, যা চোখের পেশীশক্তিশালী করতে সাহায্য করেএবং ছানি পড়া থেকেরক্ষা করে। চোখ সুস্থরাখতে বাঙ্গি ও ভিটামিন এসমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত।

কিডনিরস্বাস্থ্য ও ডিটক্সিফিকেশন

বাঙ্গিপ্রাকৃতিক মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবংশরীর থেকে বিষাক্ত পদার্থবের করতে সাহায্য করে।এটি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিকমায়। গ্রীষ্মে কিডনির স্বাস্থ্য বজায় রাখতে বাঙ্গিখাদ্য তালিকায় রাখা উপকারী।

 


সম্পর্কিত নিউজ