দেশজুড়ে চাকরির সুযোগ, এসিআইতে যোগ দিন এখনই

দেশজুড়ে চাকরির সুযোগ, এসিআইতে যোগ দিন এখনই
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) তাদের ডুলাক্স পেইন্টস বিভাগে সিনিয়র/সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেবে। এই পদের জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এই পদে আবেদন করার জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ডিলার, পরিবেশক এবং ঠিকাদারদের সঙ্গে সম্পর্ক তৈরির বিষয়ে দক্ষতা থাকতে হবে।

চাকরিটি ফুলটাইম এবং অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে বিডিজবস ডটকম ওয়েবসাইট ভিজিট করুন।

আবেদনের শেষ তারিখ ১৯ জুন ২০২৫।

সম্পর্কিত নিউজ