সাউথইস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

সাউথইস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
ছবির ক্যাপশান, সাউথইস্ট ব্যাংক পিএলসি

সাউথইস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এ বাণিজ্যিক ব্যাংকটি ‘হেড অব ব্রাঞ্চ’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ১৫ মার্চ প্রকাশিত হয়েছে এবং একই দিন থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: হেড অব ব্রাঞ্চ

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৮ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

কর্মক্ষেত্র: অফিসে

আবেদনের যোগ্যতা -

  • স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
  • শাখা ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে
  • ন্যূনতম ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

আবেদন যেভাবে -

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬


সম্পর্কিত নিউজ